শিক্ষা

জবির 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জবি
জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

'ডি' ইউনিটে ৫৪০টি আসনে (মানবিক- ৩৫৯টি, বিজ্ঞান- ১২৫টি, বাণিজ্য ও অন্যান্য- ৫৬টি) আসনের বিপরীতে ৪ হাজার ৪২১ জন (মানবিক- ২ হাজার ২৯০ জন, বিজ্ঞান ১ হাজার ২৫৫ জন এবং বাণিজ্য ও অন্যান্য- ৮৭৬) শিক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

এবার 'ডি' ইউনিটে ৫৪০টি আসনের (মানবিক-৩৫৯টি, বিজ্ঞান-১২৫টি, বাণিজ্য ও অন্যান্য- ৫৬টি) বিপরীতে ৬৫ হাজার ৯৮৩ আবেদনকৃত শিক্ষার্থীর মধ্যে ৫৪ হাজার ৪৫৪ জন ভর্তি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

গত ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ একযোগে পঁয়ত্রিশটি পরীক্ষা কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইট http://www.jnu.ac.bd পাওয়া যাচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ