ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে সোমবার। বেলা আড়াইটার দিকে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এ ফলাফল ঘোষণা করেন।
‘ঘ’ ইউনিটে পাসের হার ১৬.৫৫%। এ পরীক্ষায় মোট ৮৭ হাজার ২০৩ জন ভর্তিচ্ছু অংশ নেন। পাস করেছেন ১৪ হাজার ৪৩২ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান শাখায় ৭ হাজার ৫১০, মানবিক শাখায় ৩ হাজার ২১৬, ব্যবসায় শিক্ষা শাখায় ৩ হাজার ৭০৬ জন। এ ইউনিটে মোট আসনসংখ্যা এক হাজার ৪১০।
রেজাল্ট জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd অথবা মোবাইল ফোনে যেকোনো অপারেটরে মেসেজ অপশনে গিয়ে du লিখে space দিয়ে gha লিখে আবারও space দিয়ে roll no লিখে ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: