ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও টেলিভিশন টক শোর আলোচক পিয়াস করিম আর নেই। সোমবার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা গেছেন তিনি।
ভাই জহির করিম জানিয়েছেন, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে হৃদরোগে আক্রান্ত হন পিয়াস করিম। ভোর চারটার দিকে তাকে স্কয়ার হাসপাতালে আনা হয়। পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ শিক্ষকের মরদেহ স্কয়ার হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আজ ও আগামীকাল মঙ্গলবার মরদেহ সেখানে থাকবে। বিদেশে অবস্থানরত স্বজনেরা দেশে ফেরার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবেও জানিয়েছেন তার ভাই।
পিয়াস করিমের মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন ও মহাসচিব গভীর শোক প্রকাশ করেছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: