জাতীয় বিশ্ববিদ্যালয়কে বাঁচাতেই একে বিকেন্দ্রীকরন করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শুক্রবার সিলেট শহরে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির জেলা ও মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
এটা কোনো ব্যর্থতা নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ব্যবস্থাপনার চাপ কমাতে বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, দেশে কলেজের সংখ্যা প্রতিনিয়ত বাড়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় সমস্যা দেখা দিয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: