নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বিরাজমান বিরোধ নিরসন করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবিতে রোববার একাডেমিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা।
এর ফলে রোববার বিশ্ববিদ্যালয়ে ৬টি বিভাগের পূর্ব নির্ধারিত সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
এ সময় শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন করে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: