শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষক সমিতির অনির্দিষ্টকালের ধর্মঘট

নজরুল বিশ্ববিদ্যালয়
নজরুল বিশ্ববিদ্যালয়

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির সভাপতির ওপর হামলাকারীদের বিচার না করায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে শিক্ষক সমিতি।

রোববার দুপুরে শিক্ষক সমিতির শিক্ষকরা এ ধর্মঘটের ডাক দেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সোহেল রানা জানান, গত ৮ সেপ্টেম্বরে ছাত্রলীগের নেতা কর্মীরা শিক্ষক সমিতির সভাপতির কক্ষে হামলা চালায়। এতে শিক্ষক সমিতির সভাপতি মোল্লা আমীনুল ইসলামসহ ৪ শিক্ষক আহত হন।

পরে এই ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে আন্দোলনে নামে শিক্ষক সমিতি। পরবর্তীতে দোষীদের তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে উপাচার্যের এমন লিখিত আশ্বাসের ফলে আন্দোলন স্থগিত করেন শিক্ষকরা।

কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো এ ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা হয়নি এবং তদন্ত কমিটির রিপোর্ট এখনো জমা দেয়া হয়নি বলে জানান তিনি।

তাই দ্রুত তদন্ত কমিটির রিপোর্ট প্রদান করে দোষীদের বিচারের আওতায় আনার জন্যই এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে বলে জানান সোহেল রানা।

ধর্মঘট ডাকার ফলে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। উল্লেখ্য ঈদের ছুটির পর আজ- রোববার বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ