শিক্ষা

২০১৪-১৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

চলতি শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর ভর্তি পরীক্ষা শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারাদেশের ২৩টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে।

এ বছর সরকারি-বেসরকারি মোট ৮৫টি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ১০ হাজার ২৯৯ আসনের বিপরীতে ৬৯ হাজার ৪৭৭ শিক্ষার্থী পরীক্ষার আবেদন করেছেন। এ হিসাবে একটি আসনের বিপরীতে লড়ছে প্রায় সাত শিক্ষার্থী।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা ও শিক্ষা) অধ্যাপক ডা. এবিএম আবদুল হান্নান বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগের নিয়ম অনুযায়ী এবারও পরীক্ষা হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের যেসব শিক্ষার্থী মোট জিপিএ কমপক্ষে ৮ পেয়েছেন, তারাই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারছেন।

এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ভিত্তিতে ১০০ আর ভর্তি পরীক্ষায় ১০০ নম্বর নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে পাস নম্বর ৪০। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, ব্লু-টুথ ডিভাইসসহ সব ধরনের ইলেকট্রনিক যন্ত্র নিষিদ্ধ করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কোনো ধরনের অনিয়মের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, দেশের ২৯ সরকারি মেডিকেল কলেজে ৩ হাজার ১৬২টি এবং ৯টি ডেন্টাল কলেজে ৫৩২টি আসন রয়েছে। এ ছাড়া ৫৬টি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে আসনসংখ্যা যথাক্রমে ৫ হাজার ৩২৫ এবং ১ হাজার ২৮০।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ