বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হলেও ৫৩ বছর পর শুক্রবার যাত্রা শুরু করলো বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি সমিতি।
শুক্রবার সকালে গার্হস্থ্য অর্থনীতি কলেজে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এর উদ্বোধন হয়। বক্তব্য পর্বে অতিথিরা, কলেজ ও সমিতির সমৃদ্ধি কামনা করেন।
গার্হস্থ্য অর্থনীতিকে যারা দুর্বল বা অকেজো অর্থনীতি বলেন তাদের সমালোচনা করে বক্তারা, সামগ্রিক অর্থনীতির স্বার্থে গার্হস্থ্য অর্থনীতিকে শক্তিশালী করতে সবার প্রতি আহ্বান জানানো হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: