ইসলামী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগের অধীনে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে সান্ধ্যকালীন মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্ট্যাডিজ (এমডিএস) প্রোগ্রামে ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। সূত্র: বাসস
বিভাগীয় অফিস সূত্রে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২ অথবা ৩ বছর মেয়াদী ডিগ্রী (পাস) শিক্ষার্থীরা ২ বছর এবং ৪ বছরের স্নাতক (সম্মান) ডিগ্রিধারী শিক্ষার্থীরা ১ বছর মেয়াদী সান্ধ্যকালীন এমডিএস প্রোগ্রামে ভর্তি হতে পারবেন।
এ ছাড়া ভর্তির আবেদন ফরম ও প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এবং রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগের অফিস হতে সংগ্রহ করা যাবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: