শিক্ষা

হারতালে স্থবির শিক্ষা কার্যক্রম

শিক্ষা
শিক্ষা

যুদ্ধাপরাধের রায়কে কেন্দ্র করে জামাতের ডাকা লাগাতার হরতালে স্থবির হয়ে পড়েছে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে ঊচ্চশিক্ষার পরীক্ষার সময়সূচি। বারবার পরীক্ষা পিছিয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে বিভিন্ন স্তরের প্রায় ৪ কোটি শিক্ষার্থীর জীবন। হরতালের কারণে এখনও শুরু করা যায়নি জেএসসি ও জেডিসি পরীক্ষা।

মঙ্গলবার দেশ টিভিকে দেয়া এক সাক্ষাতকারে সংশ্লিষ্টরা বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণেই বারবার শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

হরতালের নামে মানুষের মৌলিক অধিকার হরণ করা কোনোভাবেই গণতান্ত্রিক পন্থা হতে পারে না বলেও ক্ষোভ প্রকাশ করেন তারা।

প্রায় তিন মাস আগে শিক্ষা মন্ত্রণালয় জেএসসি ও জেডিসি পরীক্ষার তারিখ ২ নভেম্বর ঘোষণা করে। তবে জামাতের লাগাতার হরতালের কারণে এ পরীক্ষা শুরুই করতে পারেনি তারা।

যুদ্ধাপরাধ মামলায় মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ডের প্রতিবাদে গত বৃহস্পতি, রবি ও সোমবার হরতাল পালন করে জামাত। এর দু'দিন পর কামারুজ্জামান এবং মীর কাসেম আলীর একই দণ্ডের প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবারও হরতালের ডাক দেয় তারা।

চার দিন হরতালের কারণে জেএসসি ও জেডিসির মোট ৯টি পরীক্ষা পিছিয়ে দেয়া হয়। সেইসঙ্গে গত এক সপ্তাহে পাবলিক পরীক্ষাসহ কমপক্ষে ১১টি পরীক্ষা পেছানো হয়েছে। অচল হয়ে পড়েছে শ্রেণী কার্যক্রম, মডেল টেস্ট ও পরীক্ষা।

লাগাতার হরতাল দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা জীবন অনিশ্চিত করার অধিকার কোনো রাজনৈতিক দলের নেই বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী।

এদিকে, সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক বদিউল আলম বলেন, গণতান্ত্রিক অধিকারের দোহাই দিয়ে মানুষের মৌলিক অধিকার হরণ করা গ্রহণযোগ্য নয়।

গণ্ডিবদ্ধ চিন্তা থেকে বেরিয়ে এসে রাজনৈতিক দলগুলোকে প্রতিবাদ-বিক্ষোভের নতুন উপায় অনুসন্ধানের পরামর্শ দেন তারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ