শিক্ষা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থার বিকল্প নেই

শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী

নিয়ম ভঙ্গকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ-ইউডা'র ১৪তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বারবার সতর্ক করার পরেও বেশি মুনাফা লাভের জন্য আইন অমান্য করে যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার বিকল্প নেই বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

এছাড়া মানসম্মত শিক্ষা, ক্যাম্পাসের পরিবেশ সমুন্নত রাখার পাশপাশি দেশের আর্থ-সামাজিক বিবেচনায় শিক্ষার্থীদের কাছ থেকে বেশি ফি না নেয়ার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহবান জানান তিনি।

শিক্ষার্থীদের উচ্চ ডিগ্রি গ্রহণ করে কর্মক্ষেত্রে মেধা ও সততা বজায় রেখে কাজ করার আহবানও জানান নুরুল ইসলাম নাহিদ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ