ডিজিটাল বাংলাদেশ গড়তে এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শুক্রবার রাজধানীতে আয়োজিত সম্মেলনে তিনি এ কথা বলেন।
কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন ছাত্রাবস্থায় বিভিন্ন কারখানায় কাজ করতে পারে সে সুযোগ রাখতে বিনিয়োগকারী ও কারখানা মালিকদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
এছাড়া যারা শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবে তাদেরকে কোনো অবস্থাতেই ছাড় দেয়া হবে না বলেও জানান মন্ত্রী।
অনুষ্ঠানে সামাজিক সংগঠনসহ বিভিন্ন কারখানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: