শিক্ষা

কুষ্টিয়ায় নকল সরবরাহের অভিযোগে ৪ শিক্ষকের কারাদণ্ড

কুষ্টিয়া
কুষ্টিয়া

কুষ্টিয়ার খোকসায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে ৪ শিক্ষককে ২ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুর সাড়ে ১২টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা খাঁন এ আদেন দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন: সমশপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ভুদেব কুমার ঘোশাল, সরোয়ার হোসেন. আফিল উদ্দিন এবং আমলাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিশ্বনাথ দাস।

জানা গেছে, রোববার অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের নকল সরবরাহ করছিলেন ৪ শিক্ষক। এমন অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা খান অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারে করে ২ বছরের কারাদণ্ড প্রদান করেন।

এদিকে, ফেসবুকে জেএসসি গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিভ্রান্তি ছড়ানোর দায়ে মুন্সীগঞ্জে মাদ্রাসা শিক্ষক রাসেল সরদারকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে সদর উপজেলার আধারা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আধারা দারুল সুন্নত মাদ্রাসার শিক্ষক এবং স্থানীয় একটি কোচিং সেন্টারের সঙ্গে জড়িত রাসেল।

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান নিশ্চিত করে এ গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন ও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমদাত হোসাইন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রশ্নপত্র ফাঁস বা বিভ্রান্তি জনিত অপতৎপরতার সাথে অন্য জড়িতদের বের করার চেষ্টা চলছে। তবে গ্রেপ্তারকৃত রাসেল সরদার পুলিশের কাছে জানিয়েছে, হাতে লেখা অঙ্ক পরীক্ষার সাজেশনের ছবি সামাজিক গণমাধ্যম ফেসবুকে আপলোড করেছেন মাত্র। আজ রোববার জেএসসি ও জেডিসি গণিত পরীক্ষা চলছে।

জেলা প্রশাসনের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, যে প্রশ্নে পরীক্ষা হচ্ছে তার সাথে ফেসবুকে ছড়িয়ে দেয়া এই প্রশ্নের মিল নেই। তাই পরীক্ষায় কোনো প্রভাব পড়ছে না।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ