শিক্ষা

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ১৯ শিক্ষকের পদত্যাগ

রোকেয়া বিশ্ববিদ্যালয়
রোকেয়া বিশ্ববিদ্যালয়

বিভিন্ন অনিয়মের অভিযোগে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ১৯শিক্ষক রোববার পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে দাখিল করেছেন।

তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সকল দায়িত্ব পালন থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন তারা।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগ উপাচার্য ১৮ মাস ধরে দায়িত্ব পালন কালে মাত্র ২ মাস তিনি ক্যাম্পাসে অবস্থান করে দায়িত্ব পালন করেছেন। বেশির ভাগ সময় ঢাকায় থাকেন বলে জানা গেছে।

শিক্ষকদের পদোন্নতী বকেয়া বিলসহ বিভিন্ন দাবিতে তার কাছে বার বার অনুরোধের পরও তিনি প্রদান করেননি জানান আন্দোলনরত শিক্ষকরা।

এ ব্যাপারে শিক্ষক সমিতি আল্টিমেটাম দিয়ে উপাচার্যকে বয়কট করার ঘোষণা দিয়ে ৫ নভেম্বর পর্যন্ত সময় বেধে দিলেও তিনি কোনো পদক্ষেপ নেননি তিনি।

পরে বিশ্ববিদ্যালয়ের ৪টি অনুষদের ডিন ১৫ জন বিভাগীয় প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক হলের প্রভোস্টসহ সকল পদ থেকে ১৯ জন শিক্ষক পদত্যাগ করেন।

পদত্যাগপত্র গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।

তবে এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড, নুরউন নবী ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ