শিক্ষা

চট্টগ্রামে ছাত্রলীগের রেল-সড়ক পথ অবরোধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২ ছাত্রলীগ নেতার ওপর প্রতিপক্ষের হামলার ঘটনায় রেল ও সড়কপথ অবরোধ করেছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।

এ ঘটনায় চট্টগ্রাম থেকে বিভিন্ন রুটে ট্রেন ও সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ছাত্রলীগ নেতাকর্মীরা শিক্ষক-কর্মকর্তাদের বহনকারী ৪টি বাসও আটকে রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি সাইফুল ইসলাম রাসেল ও সহ-সম্পাদক মিঠুন চোধুরী রোববার বেলা ৩টার দিকে পরীক্ষা শেষে বের হওয়ার পর প্রতিপক্ষ গ্রুপের হামলার শিকার হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের একটি অংশ বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম-হাটহাজারী, নন্দিরহাট-পতেহাবাদ ও চট্টগ্রাম নগরের মোড়ে সড়ক অবরোধ করে।

তারা ষোলশহর ও নন্দিরহাট স্টেশনে রেলপথও অবরোধ করে। এছাড়া বায়েজীদ এলাকায় বিশ্বিবিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের বহনকারী ৪টি বাস থামিয়ে চালকের কাছ থেকে চাবি কেড়ে নেন। অবরোধের কারণে চট্টগ্রাম-হাটহাজারী সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া চট্টগ্রাম-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম-নাজির হাট ও চট্টগ্রাম-দোহহাজারী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

অবরোধকারী ছাত্রলীগ নেতাদের অভিযোগ, এসএম আরিফুল ইসলামের গ্রুপ হামলা চালিয়েছে। তারা নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী।

এ দিকে এ ঘটনার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি অমিত কুমার বসু সংগঠনের উপাচার্য অনুসারীদের দায়ী করেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ