শিক্ষা

চবিতে ট্রেন-বাস চলাচল বন্ধ

চবি
চবি

কর্মীর ওপর হামলার প্রতিবাদে শাটল ট্রেন ও শিক্ষক বাস চলাচল বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের একাংশ।

সোমবার সকাল থেকেই তারা ষোলশহরের স্টেশন এলাকা এবং শিক্ষক-শিক্ষার্থীদের বাস ছাড়ার স্থানগুলোতে অবস্থান নেয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই গ্রুপের অভ্যন্তরিণ কোন্দলের জেরে রোববার রাত থেকেই ক্যাম্পাসে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ সকালে বিশ্ববিদ্যালয়ের মূলফটকে তালা ঝুলিয়ে আন্দোলন করছে ছাত্রলীগের একাংশ।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে মারধর করে ছাত্রলীগের একাংশ। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে এরপর থেকেই অবরোধ কর্মসূচি পালন করছে অপর অংশ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ