শিক্ষা

আবারো রাবিতে শিক্ষক হত্যা: চলছে প্রতিবাদ

শোক র‌্যালি
শোক র‌্যালি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিউল ইসলামের হত্যাকাণ্ডে শোকস্তব্ধ গোটা ক্যাম্পাস। শোকর্যােলি ও বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন তারা।

এ হত্যা ঘটনায় ২০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

এদিকে, দুপুরে গাইবান্ধায় নিহত শফিউল ইসলামের গ্রামের বাড়ি গোবিন্দগঞ্জের হিয়াতপুরে বাড়ি উঠানে দাফন করা হয়েছে তাকে। এ সময় হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার চান নিহতের স্বজনরা।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শফিউল ইসলামকে হত্যার প্রতিবাদে রাবি শিক্ষক সমিতি সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে একটি শোকর্যাউলি বের করে। এ সময় বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের সদস্যরাও শিক্ষক হত্যার প্রতিবাদে কালো ব্যাজ ধারন করে পদযাত্রা করেন। পরে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সমাবেশ করেন তারা।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় সন্দেহভাজন ২ জনকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। আর তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের নাম বলা যাচ্ছে না।

এদিকে, আনসার আল ইসলাম বাংলাদেশ নামের একটি সংগঠন ফেইসবুকে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

রাজশাহী বিশ্বিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর আবু বকর, শিক্ষক ও সংস্কৃতিকর্মী আনন্দ কুমার সাহা সবাই এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।

উল্লেখ্য, শনিবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিশ্ববিদ্যালয় হাউজিং সোসাইটি (বিহাস) এলাকায় রাবির সিনেট সদস্য ও সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম শফিউল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বাড়ি ফেরার পথে কে বা কারা তাকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, তার (একেএম শফিউল ইসলাম) পিঠে কয়েকটি গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে।

এর আগে ২০০৬ সালে খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের। ওই ঘটনার শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিসহ কয়েকজনকে অভিযুক্ত ছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ