জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে রোববার ১০জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ রাউন্ড কাদুনে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।
বেলা ১২টায় কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির পক্ষে সমর্থন আদায়ে ক্যম্পাসে মিছিল করতে চাইলে সাধারণ শিক্ষার্থীদের পরীক্ষা থাকায় মিছিলে যেতে অসম্মতি জানায়।
এতে ক্ষিপ্ত হয়ে বহিরাগত ছাত্রলীগ কর্মীরা তাদের ওপর হামলা চালালে এতে দুপক্ষের সংঘর্ষ বেধে যায়।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ রাউন্ড কাদুনে গ্যাস নিক্ষেপ করে। এতে নবগঠিত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ উভয়পক্ষের আহত কমপক্ষে ১০জন। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: