রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক একেএম শফিউল ইসলাম হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটিত না হওয়ায় শোকের পাশাপাশি বিক্ষুব্ধ সহকর্মী এবং শিক্ষার্থীরা তিন দিনেও তাদের কর্মসূচি অব্যাহত রেখেছেন।
মঙ্গলবার তৃতীয় দিনের মতো ক্লাশ পরীক্ষা বর্জন করে কালোব্যাজ ধারণ করে বিভিন্ন প্রতিবাদ-কর্মসূচি পালন করছেন তারা। শিক্ষকদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক।
এদিকে, পুলিশ জানিয়ে- সম্ভাব্য সব দিক বিবেচনা করে তদন্ত এগিয়ে চলছে।
আনসার-আল ইসলামের যে পেইজ থেকে হত্যার দায় স্বীকার করা হয়েছে তার সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের যোগসূত্র আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।
বেলা ১১টার দিকে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ব্যানারে শোকর্যাালি-মানববন্ধন ও সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। তিন দিনেও কোনো কূলকিনারা না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষকরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ,সহযোগী অধ্যাপক মশিহুর রহমান, তাদের আতংকের কথা জানিয়েছেন।
গ্রেপ্তার ১১ আসামির মঙ্গলবার রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে রিমান্ড শুনানি হওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়ে গেছে।
এদিকে, আনসার আল ইসলাম-২ নামের যে পেইজ থেকে শফিউল ইসলাম হত্যাকাণ্ডের দায় স্বীকার করা হয়েছে সেই পেইজের সঙ্গে জামাত শিবিরের কোনো সংশ্লিষ্টতা আছে কী না তা খতিয়ে দেখছে পুলিশ। সেই পেইজে হত্যাকাণ্ডের পক্ষে যারা লাইক কমেন্ট করেছে তারা অধিকাংশ শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানানমামলার তদন্তকারী কর্মকর্তা আলমগীর হোসেন।
গত শনিবার প্রফেসর একেএম শফিউল ইসলাম বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় আহত হন পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর একেএম শফিউল ইসলাম।
এ ঘটনায় নগরীর মতিহার থানায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। অব্যাহত রয়েছে রাবির শিক্ষক-শিক্ষার্থীর কর্মসূচি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম হত্যার ঘটনায় মঙ্গলবারও শোকবিক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় দিনেও মতো অব্যাহত রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও শিক্ষার্থীদের কর্মসূচি।
শোক কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকরা কালো ব্যাজ ধারন করেছে। সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ব্যানারে বের হয় শোকর্যাালি।
এদিকে, এ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ১১ জনকে আজ আদালতে হাজির করা হবে।