শিক্ষা

শিক্ষক হত্যার প্রতিবাদে রাবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক একেএম শফিউল ইসলাম হত্যার ঘটনায় চতুর্থ দিন বৃহস্পতিবারও বিক্ষুব্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। হত্যার প্রতিবাদে সকাল থেকেই বন্ধ রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ক্লাস ও পরীক্ষা।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সমাজবিজ্ঞান বিভাগের সব ক্লাস-পরীক্ষা আগামী ২৭ নভেম্বর পর্যন্ত বর্জনের ঘোষণা দিয়েছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। তবে স্বাভাবিকভাবেই চলছে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদের সব ক্লাস-পরীক্ষা।

এছাড়া এ হত্যার ঘটনায় ঘোষিত ৭ দিনের শোক কর্মসূচির চতুর্থ দিনে কালো ব্যাজ ধারণ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

এদিকে, অধ্যাপক শফিউল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১১ জনকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ