শিক্ষা

শাবিপ্রবিতে সংঘর্ষ: মামলা করল পুলিশ

শাবিপ্রবি
শাবিপ্রবি

সিলেট শহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে বহিরাগত ছাত্র সুমন নিহত হওয়ার দুদিন পার হলেও এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়নি।

জানা গেছে, তবে মামলা দায়েরের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নিহত সুমনের পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ করছে।

এদিকে শুক্রবার রাতভর অভিযান চালিয়ে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ে হামলা ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে ৫০-৬০ জনকে অভিযুক্ত করে শুক্রবার একটি মামলা দায়ের করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে নগরীরর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৭ জনকে আটক করে পুলিশ। পরে তাদের আদালতে তোলা হলে আদালত তাদের গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করেছে।

বৃহস্পতিবার সকালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) হল দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন মারা যান। আহত হয়েছেন কমপক্ষে ৪ জন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ