নিরাপত্তার দাবিতে ক্লাশ-পরীক্ষা বর্জন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, কিছু বহিরাগত গত শুক্রবার মেডিকেল কলেজের নূর-নবী হোস্টেলে প্রবেশ করে ছাত্রদের মারপিট করে।
এ ঘটনায় এখন পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার দাবি বাস্তবায়নে চাপ সৃষ্টি করতে ক্লাশ বর্জন করে দফায় দফায় বিক্ষোভ করেন তারা। পরে কলেজ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: