শিক্ষা

হাবিপ্রবিতে ধর্মঘটে অচল

হাবিপ্রবি
হাবিপ্রবি

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দুই ছাত্রলীগ নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার ও উপাচর্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের ডাকা অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘটের ৮ম দিন অব্যাহত রয়েছে। এদিকে কর্তৃপক্ষের দেয়া নোটিশে আত্মপক্ষ সমর্থনের আরও ৬ দিনের সময় পেল ছাত্রলীগ।

গত ১৭ নভেম্বর সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। এ কর্মসূচির ফলে গত ৭ দিনে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল অনেক কম। আর যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

এদিকে, ভর্তি পরীক্ষার ডিজিটাল জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৩ জনকে কেন স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হবে না এ মর্মে কর্তৃপক্ষ কারণ দর্শানো নোটিশ প্রদান করলেও আত্মপক্ষ সমর্থনের আরও ৬ দিন সময় পেল তারা। নোটিশের জবাব দেয়ার পর থেকেই আন্দোলন কর্মসূচি আরও কঠোর করা হবে বলে জানিয়েছে ছাত্রলীগ।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর হাবিপ্রবিতে ২০১৫ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় ১০৩ নং কক্ষে অত্যাধুনিক মোবাইল ডিভাইস ব্যবহার করে নকল করার সময় রংপুরের পীরগাছা এলাকার আবুল হোসেন লিটন নামে একজনকে অটক করে দায়িত্বরত শিক্ষক। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাবিপ্রবির কর্তৃপক্ষ ওই দিন বিকেলে বৈঠক করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক অরুন কান্তি রায় সিটন ও আবাসিক হল ডি ছাত্রলীগ শাখার সভাপতি এসএম জাহিদ হোসেনকে সাময়িক বরখাস্ত করে। ওই ২ ছাত্রলীগ নেতাকে বহিস্কারের প্রতিবাদে তারা রাত থেকেই প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ করে।

পরের দিন বুধবার সকাল থেকেই তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, প্রশাসনিক ভবন ঘেরাও, সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ