রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম হত্যার মূল পরিকল্পনাকারী সন্দেহে আব্দুস সামাদ পিন্টুসহ আটক ৬ জনের মধ্যে ৫ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ৩টি আদালতে তারা ১৬৪ ধারায় এ জবানবন্দি দেয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্রদলের সাবেক নেতা আব্দুস সামাদ পিন্টু ও কাটাখালী পৌর যুবদল নেতা আরিফুল ইসলাম মানিকসহ ৬ জনকে শনিবার রাজধানী ও রাজশাহীতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র্যা পিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যা ব)।
সোমবার রাতে তাদের ঢাকা থেকে রাজশাহী নেয় ডিবি পুলিশ। মঙ্গলবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের তিনটি আদালতে তাদের হাজির করা হয়। আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা।
এর আগে এ হত্যাকাণ্ডের ঘটনায় ১১ জন গ্রেপ্তার করা হয়। তাদের ২য় দফা একদিন করে রিমান্ডে নিয়ে ছে পুলিশ।
এদিকে, শফিউল ইসলাম হত্যার প্রতিবাদে প্রগতিশীল শিক্ষক সমাজের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়।
১৫ নভেম্বর দুপুরে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের শিক্ষক শফিউল ইসলাম। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় তিনি মারা যান।