শিক্ষা

ইবির ভর্তি পরীক্ষার 'সি' ইউনিটের ফল প্রকাশ

ইবি
ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'সি' ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।

বুধবার বিকেল ৫টায় সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. আবুল কালাম আজাদ।

অধ্যাপক ড. আবুল কালাম আজাদ বলেন, 'ভর্তি পরীক্ষায় মেধাক্রম ও অপেক্ষমাণ হিসেবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়ের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) ফল পাওয়া যাবে।'

তিনি বলেন, সি ইউনিটে ১৫০ টি আসনের বিপরীতে মোট ১৫ হাজার ৫শত ৭৬ জন ভর্তিচ্ছু ভর্তির জন্য আবেদন করেন। সবচেয়ে বেশি প্রতিযোগিতা হয়েছে এই ইউনিটে। এবার এক আসনের বিপরীতে মোট ১০৩ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ