শিক্ষা

পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে আইনগতভাবে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এক সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

এবার যদি কেউ এই পথে হাঁটে, হাত দেয়, তাহলে সেই হাত পুড়ে যাবে বলে মন্তব্য করেন মন্ত্রী

এ পরীক্ষা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ অন্যান্য সার্বিক বিষয় দেখভালের জন্য ২৫ সদস্যের একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। সেখানে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা কর্মকর্তাদের রাখা হয়েছে বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রী প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে মিথ্যা প্রচার ও রটনা না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিযে বলেন, এবার কোচিং সেন্টারগুলোর ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা চলাকালীন ফেসবুক বন্ধ রাখা যায় কি না, এ বিষয়ে আইনগত দিক খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। এখন থেকে বিজি প্রেসের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে।

আগামী ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ