নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শনিবার সকালে রাজধানীর নায়েম ভবনে "কলেজ নিয়ে আমার ভাবনা" শীর্ষক অধ্যক্ষদের এক কর্মশালায় তিনি এ আহ্বান জানান।
এ সময় তিনি নতুন প্রজন্মকে গড়ে তুলতে কলেজের অধ্যক্ষদের উদ্যোগী ও সৃজনশীল হতে বলেন।
শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে মন্ত্রী আরো বলেন, আগামী জানুয়ারিতে ৪কোটি ৪৪লাখ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হবে।
শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানো ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কাজ করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।
দিনব্যাপী এ কর্মশালায় ২৭১ টি সরকারি কলেজের অধ্যক্ষরা অংশ নিচ্ছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: