ছাত্রলীগের তিন নেতাকে বহিস্কারের জের ধরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আগাম শীতকালীন ছুটি ঘোষণা করা হয়েছে।
শনিবার বিকেল ৫টার মধ্যে সব শিক্ষার্থীকে হলত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সকালে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় আগামীকাল থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ছুটি ঘোষণার এ সিদ্ধান্ত হয়। সেইসঙ্গে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
গত ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ছাত্রলীগের সাধারণ সম্পাদক অরুণ কান্তি রায়সহ ৩ জনকে সাময়িক বহিস্কার করা হয়।
এরপর থেকেই ক্লাস, পরীক্ষা বন্ধ রেখে ধর্মঘট শুরু করেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে বোর্ড অব ডিসিপ্লিনের এক সভায় এই তিন ছাত্রলীগ নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করে কর্তৃপক্ষ।