শিক্ষা

৩ হাজার জনের বিরুদ্ধে মামলা

শিক্ষার্থীর মৃত্যু: ইবিতে অবরুদ্ধ ৩ হাজার আবাসিক শিক্ষার্থী

ইবি
ইবি

শিক্ষার্থী মৃত্যুর পর গাড়ি পোড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ হলে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় গতকালই বন্ধ ঘোষণা করা হয়। তবে পরিবহন মালিকদের ডাকা ধর্মঘটের ফলে ক্যাম্পাস ছাড়তে পারছেন না শিক্ষার্থীরা। আবার কেউ ক্যাম্পাস ত্যাগ করতে চাইলেও তাদের ওপর চড়াও হচ্ছেন দুর্বৃত্তরা। ফলে মারাত্মক দুর্ভোগে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার এ ঘটনায় অজ্ঞাতনামা ৩ হাজার জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে বিশ্ববিদ্যালযের একটি ভাড়া করা বাসের নিচে পড়ে প্রাণ হারান বাইয়োটেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী তোহিদুর রহমান টিটো। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ৩০টি ভাড়া করা বাসসহ ৪২টি বাস পুড়িয়ে দেয়। হামলা ও ভাঙচুর করে ভিসির বাসভবন, প্রশাসনিক ভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনায়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে গেলে সংঘর্ষে বেঁধে যায়। এতে আহত হন ২০ শিক্ষার্থী। এ ঘটনায় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে সোমবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেন।

এদিকে, বাস পুড়নোর প্রতিবাদে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার পরিবহন মালিক শ্রমিকরা। ফলে হলের ডাইনিং বন্ধ হয়ে গেলেও ক্যাম্পাস ছাড়তে পারছেন না শিক্ষার্থী।

জানা গেছে, আবার কেউ কেউ ক্যাম্পাস ছাড়ার চেষ্টা করলেও তাদের ওপর চড়াও হচ্ছে দুর্বৃত্তরা। তাদের কাছ থেকে কেড়ে নেয়া হচ্ছে ল্যাপটপ, মোবাইল ফোনসহ মূল্যমান জিনিসপত্র।

এদিকে, কুষ্টিয়া বাস-মিনিবাস সমিতার মকবুল হোসেন লাবলু জানিয়েছেন, তাদের ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত তারা ধর্মঘট অব্যাহত রাখবেন।

আর কুষ্টিয়ার সহকারি পুলিশ সুপার লিমন রায় জানিয়েছেন, ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. আব্দুল হাকিম সরকার বলেন, বাস মালিকদের সঙ্গে আলোচনা চলছে, শিগগিরই পরিস্থিতি ঠিক হয়ে যাবে।

এদিকে, গতকালের সহিংস ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। এসব মামলায় মামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আসামি করা হয়েছে।

শিক্ষার্থী নিহত হওয়ার পর ক্যাম্পাসে নির্বিচারে গাড়ি পোড়ানোর জের ধরে ক্যাম্পাসে সংঘর্ষের পর কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন প্রায় তিন হাজার আবাসিক শিক্ষার্থী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ