নতুন পদ সৃষ্টি, চাকুরির সুবিধা ও স্থগিত করা নিয়োগ পদ্ধতি চালুসহ ১০ দফা দাবিতে বরিশালে ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষে আহত হয়েছেন ২০জন।
বুধবার সকাল ১১টায় শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নেয়। এ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়ে। এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করলে ২০ জন আহত হয়। এ ঘটনায় ২০ জনকে আটক করেছে পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: