শিক্ষা

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র তাপস রায় নামে এক ছাত্র গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে।

এরই জের ধরে সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের সামনে ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন চুজ ফ্রেন্ড উইথ কেয়ার ও ভার্সিটি এক্সপ্রেস-এর মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময় হয়। এ সময় তাপস রায় নামের এক ছাত্র গুলিবিদ্ধ হয়।

পরে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম বলেন, সকালে হাসপাতালে নিয়ে আসার পর বেলা সাড়ে ১২টার দিকে তাপসের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শাহ আমানত হলে বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের বগিভিত্তিক ছাত্রলীগ কর্মীদের ‘গ্রুপ’ সিএফসি ও ভিএক্স এর সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির জেরে সংঘর্ষ শুরু হয়। এরপর দুই পক্ষ দুটি ছাত্রবাসে অবস্থান নিয়ে পরস্পরের দিকে গুলি ও পাথর ছুড়তে থাকে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌলাহ বলেন, দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ