কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ‘সি’ ইউনিটের স্নাতক (সম্মান ) ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৯টি কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ বছর ২৩০টি আসনের বিপরীতে ১৪হাজার ৭শ ৭০ জন পরীক্ষার্থী অংশ নেয়। গতকাল বুধবার এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এর মধ্যে এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩শ ৫০ আসনের বিপরীতে ২০ হাজার ৪শ ৫৫ ও বি ইউনিটে ৩শ ৩০টি আসনের বিপরীতে ১৫ হাজার ৯শ ৬৬ জন পরীক্ষার্থী অংশ নেয়।
এ বছর প্রতি আসনের বিপরীতে ৫৬ পরীক্ষার্থী অংশ নিয়েছে। মোট ৯শ ১০ আসনের বিপরীতে ৫১ হাজার ৪শ ৫জন পরীক্ষায় অংশ নেয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: