শিক্ষা

প্রাথমিকে প্রথম মিরপুরের মনিপুর স্কুল

মিরপুরের মনিপুর স্কুল
মিরপুরের মনিপুর স্কুল

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ পর আনন্দ-উচ্ছ্বাসে ফেটে পড়ে ভালো ফলাফল করা রাজধানীর স্কুলগুলোর শিক্ষার্থীরা। জেএসসি ফলাফলের দিক থেকে প্রথম হয়েছে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যাণ্ড কলেজ। আর প্রাথমিক শিক্ষা সমাপনীতে সারা দেশের মধ্যে এবারও প্রথম স্থান অর্জন করেছে রাজধানীর মিরপুরের মনিপুর স্কুল।

শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবকদের সম্মলিত চেষ্টায় এ ধরনের ফলাফল করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সবাই। তবে ফলাফল ভাল হলেও এর মান নিয়ে প্রশ্ন অভিভাবকদের।

চতুর্থবারের মতো প্রাথমিক সমাপনী পরীক্ষায় সারাদেশের মধ্যে এবারও প্রথম স্থান অর্জন করেছে রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয়। বরাবরই ভালো ফলাফল করে আসা এ স্কুলে তাই এবারও বাধভাঙ্গা আনন্দ।

এবার এ স্কুল থেকে পরীক্ষা দিয়েছিলো ৩ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী। জিপিএ পাঁচ পেয়েছে ২ হাজার ৮০০ জন।ধারাবাহিক প্রচেষ্টাই এ ধরনের ফলাফল সম্ভব হয়েছে বলে জানালেন অধ্যক্ষ।

দ্বিতীয় স্থান অধিকার করেছে ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যাণ্ড কলেজ, তৃতীয় মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল, চতুর্থ মতিঝিল আইডিয়াল। আর পঞ্চম ভিকারুননিসা নুন স্কুল অ্যাণ্ড কলেজ।

এদিকে, জেএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে সেরা হয়েছে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যাণ্ড কলেজ। পরীক্ষায় এ স্কুল থেকে অংশগ্রহনকারী এক হাজার ৩৪১ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৬৫ জন।

আনন্দ উচ্ছাস ভিকারুননিসা নুন স্কুল অ্যাণ্ড কলেজেও। যদিও গত বছর প্রথম স্থান অধিকার করলেও এবার এ প্রতিষ্ঠান নেমে গেছে দুই নম্বরে। ১ হাজার ৫১১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে সবাই। জিপিএ পাঁচ পেয়েছে ১৪৫৫ জন।

সেরা চারে আরো রয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যাণ্ড কলেজ, রংপুর ক্যাণ্টনমেন্ট স্কুল অ্যাণ্ড কলেজ। শিক্ষার্থীরা ফলাফলে সন্তোষ প্রকাশ করলেও ফলাফলের মান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান অভিভাবকরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ