শিক্ষা

বছরের প্রথম দিন স্কুলে স্কুলে পাঠ্যপুস্তক উৎসব হবেই: শিক্ষামন্ত্রী

নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ

যে কোনো বাধা উপেক্ষা করে আগামীকাল ১ জানুয়ারি দেশের প্রতিটি স্কুলে পাঠ্যপুস্তক উৎসব হবে –আর শিক্ষা মন্ত্রণালয় গত পাঁচ বছরের ন্যায় এবারও বছরের প্রথম দিনে বিনামূল্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল ছাত্রছাত্রীর হাতে বই তুলে দেয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার এক বিবৃতিতে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪ কোটি ৪৪ লাখ ৫২ হাজার ৩৭৪ জন শিক্ষার্থীর হাতে ৩২ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার ৯২৩টি বই দেয়া হবে।

বিবৃতিতে শিক্ষামন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধী জামাত-শিবির চক্র ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিপক্ষে অংশ নিয়ে দেশের লাখ লাখ মানুষকে হত্যা করেছে, মা-বোনের ইজ্জত লুটেছে। তারা স্বাধীন বাংলাদেশে প্রতিটি মুহূর্তে আমাদের স্বাধীনতাকে বিপন্ন করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা আমাদের শিক্ষা ব্যবস্থা তথা নতুন প্রজন্মকে ধ্বংস করার জন্য একের পর হরতাল দিচ্ছে। বছরের প্রথম দিনে দেশের কোটি কোটি শিশু-কিশোরের মহা আনন্দপর্বে তারা কাল হরতাল ডেকেছে। আমরা সকল ছাত্রছাত্রীর হাতে বই তুলে দিয়ে তার যোগ্য জবাব দেবো।

মন্ত্রী বই উৎসবের সাথে যুক্ত সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে বই উৎসব পালনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি তার বিবৃতিতে দেশের প্রায় সাড়ে ৪ কোটি ছাত্রছাত্রীর কল্যাণের স্বার্থে আগামীকালের হরতাল কর্মসূচি প্রত্যাহার করার আহ্বান জানান।

উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার সকাল দশটায় রাজধানীর মতিঝিল সরকারি বালক বিদ্যালয় মাঠে কেন্দ্রীয়ভাবে পাঠ্যপুস্তক উৎসব পালন করা হবে। এ অনুষ্ঠান বিটিভি এবং বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার গণভবনে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ