ছাত্র রাজনীতি কিছু কিছু ক্ষেত্রে আদর্শের পরিবর্তে ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নির্ভর হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ৪৯তম সমাবর্তনে এ মন্তব্য করেন তিনি।
এ সময় শিক্ষার মাধ্যমে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অসামান্য অবদান রেখেছে বলেও জানান রাষ্ট্রপতি।
ঢাবির শিক্ষা সম্প্রসারিত হচ্ছে— উল্লেখ করে শিক্ষার্থীদের নেতিবাচক কাজ থেকে দূরে থাকতে এবং সমাজের উন্নয়নে কাজ করার আহ্বান জানান আবদুল হামিদ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক আশুরিক শক্তির কবল থেকে মুক্ত থাকতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান জানান।
সমাবর্তনের অতিথি ছিলেন ওয়াল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের মহাপরিচালক ফ্রান্সিস গ্যারি। তাকে ‘ডক্টর অব লজ ডিগ্রি’ প্রদানের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেলা ১২টার দিকে সমাবর্তনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এবারের সমাবর্তনে মোট ৬ হাজার ১০৪ জনকে ডিগ্রি দেয়া হচ্ছে। ডিগ্রিপ্রাপ্তদের মধ্যে পিএইচডি পান ৪২ জন, এমফিল ২০, স্বর্ণপদক ২৯ জন।