আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো ধরনের চেষ্টা করা হলে তা কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ার করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বুধবার সচিবালয়ে এসএসসি পরীক্ষার নিরাপত্তা প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত ২য় দফার বৈঠকে তিনি এ কথা বলেন।
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এবার সন্দেহভাজন সবার গতিবিধি নজরদারিতে রাখা হয়েছে— উল্লেখ করে শিক্ষামন্ত্রী প্রশ্নপত্র ছাপার ব্যবস্থাকে আরো আধুনিকায়ন করারও সুপারিশ করেন।
এ সময় এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সজাগ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান নুরুল ইসলাম নাহিদ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: