শিক্ষা

২ মাস বন্ধের পর খুললো শাবিপ্রবি, হলে তল্লাশি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রায় ২ মাস বন্ধ থাকার পর রোববার খুলেছে।

এদিকে, গতকাল বিশ্ববিদ্যালয়েরে ৩টি হলে তল্লাশি চালিয়ে বেশ কিছু দেশিয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল, বঙ্গবন্ধু হল ও সৈয়দ মুজতবা আলী হলে এ তল্লাশি অভিযান চালিয়ে ৫৫টি রামদা, ৮১টি পাইপ, ১২৪টি রড, ছুরি ও চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়।

এ সময় শাহপরান হলের প্রভোস্ট আশরাফুল আলম, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুল গণি ও মুজতবা আলী হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ফারুক উদ্দিন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয় শাহপরান হলের দখল নেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত হয় বহিরাগত ছাত্রলীগ কর্মী সুমন। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় প্রশাসন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ