এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার আগেই হরতাল-অবরোধ প্রত্যাহার করতে ২০ দলীয় জোটের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বুধবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে প্রস্তুতি ও অগ্রগতি নিয়ে এক সভা শেষে তিনি এ কথা বলেন।
অবরোধ চলমান থাকলেও নির্ধারিত সময়েই শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা বলে জানান মন্ত্রী।
আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র এবার ফাঁস হবে না— উল্লেখ করে তিনি বলেন, পরীক্ষা সংশ্লিষ্ট সবাই এবার নজরদারির আওতায় রয়েছেন।
‘প্রশ্ন ছাপা থেকে শুরু করে সব বিভাগ এতে যুক্তছিলো এবং এক্ষেত্রে আমরা যথাযথ সম্ভব সব রকম ব্যবস্থা রাখা হয়েছে। প্রশ্ন ছাপানো থেকে শুরু করে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। ফেসবুক, বিজি প্রেস এবং কোচিং সেন্টার নজরদারি মধ্যে রয়েছে। প্রশ্ন বা এ ধরনের কোনো বিভ্রান্তি সৃষ্টি করলেই দ্রুত ব্যবস্থা নেয়া হবে। কেউ এ থেকে রেহাই পাবেন না বলে জানান মন্ত্রী।’
হরতাল-অবরোধ দিয়ে পরীক্ষার আগে শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বেগে রয়েছেন।