শিক্ষা

এসএসসি পরীক্ষার্থীদের কথা ভেবে হরতাল-অবরোধ প্রত্যাহার করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের কথা চিন্তা করে হরতাল, অবরোধের মতো কর্মসূচি প্রত্যাহার করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, সবার প্রতি আহ্বান—ছেলেমেয়েদের বিঘ্ন করবেন না।

বিএনপি ও জামাতের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, মানবতার খাতিরে পৌনে ১৫ লাখ শিক্ষার্থীর কথা ভেবে কর্মসূচি বন্ধ করুন।

এদিকে, আসন্ন এসএসসি ও সমমানের শিক্ষার্থীদের লেখা-পড়া ও পরীক্ষার জন্য ক্ষতিকারক সকল কর্মসূচি থেকে বিএনপি-জামাতকে ফিরে আসারও আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ।

সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে তারা এ আহ্বান জানান। একই সঙ্গে সরকারকে রাজনৈতিক স্থিতিশীলতাসহ জানমালের নিরাপত্তা, পেট্রোল বোমা নিক্ষেপের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকরের দাবি জানান।

এ সময় বক্তরা বলেন, ইতিমধ্যে যেসব জানমালের ক্ষতি সাধন হয়েছে তার জন্য বিএনপি-জামাতকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।

মানববন্ধন থেকে তারা অব্যাহত অবরোধ, হরতাল ও পেট্রোলবোমা নিক্ষেপকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ধরনের সহিংস কর্মকাণ্ড থেকে বিএনপি-জামাতকে ফিরে আসারও পরামর্শ দেন তারা।

এবার বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় গতবারের চেয়ে শিক্ষার্থী বেড়েছে ৪৬ হাজার ৫৩৯ জন। এবার মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন। সময়সূচি অনুযায়ী ২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ১০ মার্চ।

এসএসসিতে মোট পরীক্ষার্থীর মধ্যে আটটি সাধারণ শিক্ষাবোর্ডের পরীক্ষার্থী ১১ লাখ ১২ হাজার ৫৯১ জন। মাদ্রাসা ও দাখিলের পরীক্ষার্থী দুই লাখ ৫৬ হাজার ৩৮০ জন এবং কারিগরি বোর্ডের অধীন এসএসসি ভোকেশনালে পরীক্ষার্থী এক লাখ ১০ হাজার ২৯৫ জন। সারাদেশে মোট তিন হাজার ১১৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ