শিক্ষা

পরীক্ষা নিয়ে শঙ্কায় শিক্ষার্থী-অভিভাবকরা

শঙ্কায় শিক্ষার্থী-অভিভাবকরা
শঙ্কায় শিক্ষার্থী-অভিভাবকরা

অবরোধ-হরতালের নামে জ্বালাও-পোড়াওয়ের মতো সহিংসতার মধ্যে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত অভিভাবকরা।

তারা জানান, আমাদের সন্তানরা যেন পরীক্ষা দিতে পারে তার জন্য সব রাজনৈতিক দল সরকারকে অনুরোধ জানাচ্ছি।

হরতালের মধ্যে পরীক্ষা হবে কি না এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে এ ব্যাপারে বিকেলে জানানো হবে বলে জানান।

পরীক্ষার্থীরা যেন শান্তিপূর্ণভাবে পরীক্ষায় অংশ নিতে পারে সেজন্য সকল রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তারা। পরীক্ষার মধ্যে হরতাল-অবরোধের মতো কর্মসূচি না দিতে আহ্বানও জানান তারা।

আর একদিন পরেই পরীক্ষা। প্রস্তুতির চেয়ে বড় হয়ে দেখা দিয়েছে পরীক্ষা হবে কি না সে প্রশ্ন। তাই চাইলেও পরীক্ষার্থীরা মনযোগ দিতে পারছে না পড়ালেখায়।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীরা জানান, আমরা শঙ্কত পরীক্ষা হবে কিনা। আমাদের সব প্রস্তুতি সম্পন্ন।

ভিকারুন নেসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী হুমাইয়ারা অমিও জানান একই কথা। তারা সবাই হরতাল অবরোধ তুলে নেয়ার আহ্বান জানায়।

অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে আবার রোববার থেকে শুরু হচ্ছে ২০ দলীয় জোটের ৭২ ঘণ্টার হরতাল।

শিক্ষামন্ত্রীর অনুরোধেও কর্মসূচি থেকে সরে আসেনি ২০ দলীয় জোট। এদিকে, সোমবার থেকেই পরীক্ষা নিতে অনড় মন্ত্রণালয়। সব মিলিয়ে উভয় সংকটে শিক্ষার্থী ও অভিভাবকরা। হরতাল অবরোধে পরীক্ষা হলে নিরাপত্তা নিয়ে শঙ্কিত তারা।

এ বছর প্রায় ১৫ লাখ শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ