বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ ও হরতালের কারণে পূর্ব নির্ধারিত এসএসসি ও সমমানের পরীক্ষা ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার সচিবালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ২ ফেব্রুয়ারির (সোমবার) নির্ধারিত পরীক্ষা ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। নিরাপত্তার কথা বিবেচনা করে হরতালের দিনগুলো পরীক্ষা হবে না।
পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও জানান নুরুল ইসলাম নাহিদ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: