রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুর উন নবীর পদত্যাগের দাবীতে অনিদির্ষ্টকালের ধর্মঘট পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থি ও কর্মকর্তা-কর্মচারিদের একাংশ।
মঙ্গলবার সকালে ধর্মঘটের দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে আন্দোলনকারীরা। ফলে, প্রশাসনিক সকল দাপ্তরিক কর্মকাণ্ড বন্ধ রয়েছে।
এছাড়াও, সব ক্লাস ও পরীক্ষাও বন্ধ রয়েছে। দুপুরে ভর্তি পরীক্ষা গ্রহণের দাবিতে রংপুর প্রেসক্লাবের সামনে থেকে কাফনের কাপড় পড়ে মৌন মিছিল করেছে শিক্ষার্থীরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: