শিক্ষা

আবারো পেছালো পরীক্ষা

বুধবারের পরীক্ষা শনিবার

পরীক্ষা
পরীক্ষা

হরতালের সময় বাড়ানোর জন্য বুধবারের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী শনিবার অনুষ্ঠিত হবে–জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়ায় সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্ত এলো।

গত ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ২০ দলের অবরোধ কর্মসূচির পাশাপাশি হরতাল থাকায় তা পিছিয়ে ৬ তারিখ নেয়া হয়।

শিক্ষামন্ত্রীর বলেন, আগামী ৬ তারিখ এসএসসিতে বাংলা প্রথমপত্র ও ৭ তারিখ বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দেশের ১০টি শিক্ষাবোর্ডের অধীনে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ৪৬ হাজার ৫৩৯ জন বেশি।

গত ২৯ জানুয়ারি সচিবালয়ে শিক্ষামন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি সম্পর্কিত ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, ১০ শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ২৭ হাজার ৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন অংশ নেবে। এদের মধ্যে ছাত্র ৭ লাখ ৬৩ হাজার ৩৩৯ জন, ছাত্রী ৭ লাখ ১৫ হাজার ৯২৭ জন। ৩ হাজার ১১৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবারের পরীক্ষা।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা অবরোধের মধ্যে গত রোববার থেকে ৭২ ঘণ্টার হরতাল ডাকে জোট। সোমবার চলমান এ হরতালের সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃদ্ধি করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ