বিভিন্ন দাবিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন শিকক্ষক ও শিক্ষার্থীরা।
৪র্থ দিন বৃহস্পতিবার আমরন অনশনরত শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসীরা হামলা চালালে ২ শিক্ষকসহ ৮ জন আহত হয়েছেন।
উপাচার্য অধ্যাপক ড, নুর উন নবীর পদত্যাগ, ছাত্রদের জন্য নির্মিত আবাসিক হল ও ক্যাফেটারিয়া চালু ও অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন দাবিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীরা এ ধর্মঘট।
এদিকে, শিক্ষার্থীরা একই দাবিতে বুধবার রাত থেকে ক্যাম্পাসে শুরু করে আমরন অনশন কর্মসূচি। এতে মধ্যরাতে হামলা চালিয়েছে বহিরাগত সন্ত্রাসীরা।
অপরদিকে ধর্মঘটের কারণে আজও বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাশ বা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। প্রশাসনিক ভবনে আন্দোলনকারীরা তালা ঝুলিযে দেয়ায় সেখানেও সকল কর্মকাণ্ড বন্ধ রয়েছে। সকাল থেকে ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।