শিক্ষা

শুক্রবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

এসএসসি পরীক্ষা
এসএসসি পরীক্ষা

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের কারণে দুই দফা পেছানোর পর শুক্রবার শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। আগামীকাল সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আটটি বোর্ডের অধীনে এসএসসিতে বাংলা প্রথমপত্র, সহজ বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথমপত্রের পরীক্ষা হবে। আর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে কুরআন মাজিদ ও তাজবীদ এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল।

গত ২ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও অবরোধের কারণে তা পিছিয়ে ৬ ফেব্রুয়ারি শুক্রবার দেয়া হয়। দ্বিতীয় দফায় আবার ৪ ফেব্রুয়ারির পরীক্ষাও পেছানো হয়, যা ৭ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ