শিক্ষা

অবরোধের মধ্যে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা

এসএসসি পরীক্ষা
এসএসসি পরীক্ষা

বিএনপি-জামাত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধের মধ্যেই শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। শুক্রবার সারাদেশে একযোগে সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হয়।

শিক্ষার্থীদের নিরাপত্তায় ঢাকা শহরে ১৬ প্লাটুন ও সারাদেশে ১৫০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়া পরীক্ষার সময় মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে ১৬০ প্লাটুন বিজিবি।

সারাদেশে ৮টি বোর্ডের অধীনে ২৭ হাজার ৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। মোট ৩ হাজার ১১৬টি কেন্দ্রে একযোগে পরীক্ষা নেয়া হচ্ছে।

গত ২ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও অবরোধের কারণে পিছিয়ে ৬ ফেব্রুয়ারি শুক্রবার দিন ঠিক করা হয়। সেই অনুযায়ি আজ (শুক্রবার) অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা। আর হরতালের সময় বাড়ানোর পরিপ্রেক্ষিতে ৪ ফেব্রুয়ারির পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল।

এদিকে, সকালে রাজধানীর আজিমপুরে কেন্দ্র পরিদর্শনে আসেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। এ সময় পরীক্ষা সুষ্ঠুভাবে হচ্ছে উল্লেখ করে এ সময় কোনো কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে, সারাদেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনে সিলেট, রাজশাহী, বরিশালসহ প্রত্যেক বোর্ডেই শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে। এছাড়া প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নাশকতা এড়াতে জোড়দার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

শান্তিপূর্ণ পরিবেশে সিলেট শিক্ষা বোর্ডের ১১৯টি কেন্দ্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর এ বোর্ডে অংশ নিচ্ছে ৭২ হাজার ২১০ জন শিক্ষার্থী। গতবারের চেয়ে এবার শিক্ষার্থী বেড়েছে ৪ হাজার জন।

বরিশাল বিভাগেও পরীক্ষাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ বিভাগের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবার ১৩৫টি কেন্দ্রে ৭০ হাজার ৮০৬ জন পরীক্ষা দিচ্ছে। অন্যদিকে, মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার ৭১টি কেন্দ্র থেকে পরীক্ষা দিচ্ছে ২৫ হাজার ৬৭৯ জন।

রাজশাহী শিক্ষা বোর্ডে এ বছর ১ লাখ ২৮ হাজার ১শ ৯৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ৮ জেলার ২১৪টি কেন্দ্রে।

যশোর শিক্ষা বোর্ডে ১ লাখ ২৯ হাজার ১শ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। ১০ জেলায় পরীক্ষা হবে মোট ২৪৩টি কেন্দ্রে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এ বছর অংশ নিচ্ছে ১ লাখ ২৬ হাজার ৯৫৪ জন শিক্ষার্থী। ৮টি জেলার ২৩৪টি কেন্দ্রে এ বছর পরীক্ষা হচ্ছে। এদিকে, পরীক্ষার্থীরা যাতে কোন ধরনের সমস্যা ছাড়াই পরীক্ষা দিতে আসতে পারে সেজন্য নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্যে দিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬ জেলায় ২৩১টি কেন্দ্রে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। ১ লাখ ৪৬ হাজার ২১৬ জন শিক্ষার্থী এবার এই বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছে।

খুলনা শিক্ষাবোর্ডে ৬ জেলায় ২৪৩টি কেন্দ্রে পরীক্ষা হবে। পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ২৯ হাজার ১শ ১ জন শিক্ষার্থী। রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া, পরীক্ষা কেন্দ্রগুলোর সামনে টহল দিচ্ছে বিজিবি ও গোয়েন্দা সদস্যরা।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ১৫৯টি কেন্দ্রে ৮৮ হাজার ৬শ ২ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। নাশকতা রোধে পুলিশ, র্যা বের পাশাপাশি টহল দিচ্ছে বিজিবি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ