বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা হরতালের কারণে ৮ ফেব্রুয়ারির (রোববার) এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) এবং ১০ ফেব্রুয়ারির (মঙ্গলবার) পরীক্ষা আগামী ১৪ ফেব্রুয়ারি (শনিবার) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শনিবার চট্টগ্রামে ডাক বাংলোয় আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, রোববার এসএসসির ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা পরিবর্তন করে ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া মঙ্গলবারের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ১৪ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এছাড়া মাদরাসার শিক্ষার্থীদের রোববারের আরবি প্রথম পত্র এবং মঙ্গলবারের আরবি দ্বিতীয় পত্র পরীক্ষাও একই সময়ে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
এছাড়া পরবর্তী অন্যান্য পরীক্ষা নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে বলে জানান নুরুল ইসলাম নাহিদ।