ছাত্রী নিবাসের ভবনে ফাটল দেখা দেয়ায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ৩ সপ্তাহে জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ কথা জানানো হয়।
সভায় জানানো হয়, পুরোনো ছাত্রী নিবাসের পাশে ৫তলা ভবন নির্মাণের জন্য পাইলিং এর কাজ চলার সময় পুরোনো ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেয়ায় কলেজ ৩ সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে, হঠাৎ করেই মেডিক্যাল কলেজ বন্ধ ঘোষণা করায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: