হরতালে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামীকালের এসএসসি ও সমমানের ধর্ম পরীক্ষা স্থগিত করা হয়েছে—এ পরীক্ষার তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনা করে আবারো হরতাল প্রত্যাহারের আহবান জানান শিক্ষামন্ত্রী।
বৃহস্পতিবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ধর্ম পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলা। কিন্তু মঙ্গলবার বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের হরতালের সময় বাড়িয়ে ৪৮ ঘন্টা করায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে বাংলা প্রথমপত্র পিছিয়ে গত শুক্রবার নেয়া হয়েছে। পর পর রবি ও মঙ্গলবারের পরীক্ষা আগামী শুক্রবার সকাল ৯টায় ইংরেজি প্রথমপত্র ও শনিবার সকাল ১০টায় ইংরেজি ২য় পত্র অনুষ্ঠিত হবে বলে জানান মন্ত্রী।
এ মাসের ২ তারিখ থেকে এসএসসি বা সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হরতালে কারণে পেছানো হয়। এবছর সারাদেশে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী এ অংশ নিচ্ছে।