আগামীকালের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা বলেন।
তিনি বলেন, হরতালে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ১৫ ফেব্রুয়ারির এসএসসি পরীক্ষা ২০ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বিএনপি নেতৃত্বাধী ২০ দলের ৪৮ ঘণ্টার হরতালের কারণে এসএসসি ও সমমানের ধর্ম পরীক্ষা স্থগিত করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ধর্ম পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এর আগে বাংলা প্রথমপত্র পিছিয়ে গত শুক্রবার নেয়া হয়েছে। পর পর রবি ও মঙ্গলবারের পরীক্ষা আগামী শুক্রবার সকাল ৯টায় ইংরেজি প্রথমপত্র ও শনিবার সকাল ১০টায় ইংরেজি ২য় পত্র অনুষ্ঠিত হয়।
এ মাসের ২ তারিখ থেকে এসএসসি বা সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হরতালে কারণে পেছানো হয়। এবছর সারাদেশে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী এ অংশ নিচ্ছে।